ভাষা আন্দোলনের পটভূমি ও ভূমিকা ব্যাখ্যা কর। 211001-14-2019

প্রশ্ন: ভাষা আন্দোলনের পটভূমি ও ভূমিকা ব্যাখ্যা কর। 211001-14-2019

       উত্তর: ভাষা আন্দোলন ছিল বাঙালির সাংস্কৃতিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। ১৯৫২ সালের এই আন্দোলন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সংঘটিত হয়

এখানে পয়েন্ট আকারে দিলে বেশি মার্ক পাওয়া যাবে, তাই এখানে পয়েন্ট আকারে দেওয়া হয়েছে।


উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা: পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করলে বাঙালিরা প্রতিবাদে ফেটে পড়ে

বাংলা ভাষার অবমূল্যায়ন: বাংলা ভাষাকে অবহেলা করা বাঙালির আত্মপরিচয়ে আঘাত হানে

ছাত্র আন্দোলনের ভূমিকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলনের নেতৃত্ব দিয়ে এটিকে শক্তিশালী করে

২১ ফেব্রুয়ারির ঘটনা: পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক প্রমুখ শহীদ হন, যা আন্দোলনকে তীব্র করে

জাতীয়তাবোধের উন্মেষ: এই আন্দোলন বাঙালির মধ্যে জাতীয়তাবোধ জাগ্রত করে

রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি: মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে

স্বাধীনতার পথপ্রস্তুতি: ভাষা আন্দোলন পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামের ভিত্তি স্থাপন করে

 

আরো অন্য উত্তরের জন্য এখানে ক্লিক করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Comments