বঙ্গভঙ্গের কারণগুলি আলোচনা কর। 211001-6-2019

প্রশ্ন: বঙ্গভঙ্গের কারণগুলি আলোচনা কর। 211001-6-2019

       উত্তর: বঙ্গভঙ্গ (১৯০৫) ছিল ব্রিটিশ সরকারের একটি প্রশাসনিক সিদ্ধান্ত, যার মাধ্যমে বাংলাকে ভাগ করা হয়। এর পেছনে প্রশাসনিক সুবিধা ছাড়াও রাজনৈতিক উদ্দেশ্য, বিশেষ করে জাতীয়তাবাদ দুর্বল করা হিন্দু-মুসলমান বিভাজন সৃষ্টি ছিল প্রধান কারণ

এখানে পয়েন্ট আকারে দিলে বেশি মার্ক পাওয়া যাবে, তাই এখানে পয়েন্ট আকারে দেওয়া হয়েছে।


প্রশাসনিক জটিলতা দূরীকরণঃ ব্রিটিশরা দাবি করে বাংলা প্রদেশ অতিরিক্ত বড় হওয়ায় প্রশাসন চালানো কঠিন হচ্ছিল। তাই কার্যকর শাসনের অজুহাতে বঙ্গভঙ্গ করা হয়

জাতীয়তাবাদ দমনঃ বাংলায় জাতীয়তাবাদী আন্দোলন জোরদার হচ্ছিল। ব্রিটিশরা এই আন্দোলন দুর্বল করতে জনগণকে বিভক্ত করার পরিকল্পনা গ্রহণ করে

Divide and Rule নীতিঃ ব্রিটিশরা হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করে শাসন সহজ করতে চেয়েছিল, যা ছিল তাদেরDivide and Ruleনীতির অংশ

রাজনৈতিক প্রভাব কমানোঃ বাংলার শিক্ষিত সচেতন জনগোষ্ঠী ব্রিটিশবিরোধী আন্দোলনে সক্রিয় ছিল। বঙ্গভঙ্গের মাধ্যমে তাদের ঐক্য ভাঙার চেষ্টা করা হয়

অর্থনৈতিক স্বার্থঃ ব্রিটিশরা পূর্ববঙ্গের কৃষিভিত্তিক অর্থনীতিকে আলাদা করে নিজেদের বাণিজ্যিক স্বার্থ রক্ষা করতে চেয়েছিল

মুসলিম সমর্থন অর্জনঃ পূর্ববঙ্গে মুসলমানদের সংখ্যা বেশি হওয়ায় তাদের সমর্থন লাভের জন্য আলাদা প্রদেশ গঠন করা হয়

রাজনৈতিক কৌশলঃ বঙ্গভঙ্গ ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ, যার মাধ্যমে ব্রিটিশরা দীর্ঘমেয়াদে তাদের শাসন শক্তিশালী করতে চেয়েছিল

 

 

আরো অন্য উত্তরের জন্য এখানে ক্লিক করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Comments