বাউল দর্শন সম্পর্কে তোমার মতামত ব্যাখ্যা কর। 211001-6-2018

 প্রশ্ন: বাউল দর্শন সম্পর্কে তোমার মতামত ব্যাখ্যা কর। 211001-6-2018

        উত্তর: বাউল দর্শন বাংলার এক অনন্য ও সমৃদ্ধ লোকায়ত জীবনদর্শন। এটি কেবল গান বা সুর নয়, বরং এটি একটি আধ্যাত্মিক সাধনা পদ্ধতি। বাউলদের মতে, স্রষ্টা কোনো মন্দির, মসজিদ বা গীর্জায় থাকেন না; বরং তিনি বাস করেন মানুষের শরীরের ভেতরে। এই ভাবনাকে তাঁরা বলেন ‘সহজ মানুষ’ বা ‘মনের মানুষ’।

এখানে পয়েন্ট আকারে দিলে বেশি মার্ক পাওয়া যাবে, তাই এখানে পয়েন্ট আকারে দেওয়া হয়েছে।


বাউল দর্শনের মূল ভিত্তিগুলো হলো:

১. দেহকেন্দ্রিক সাধনা: বাউলরা বিশ্বাস করেন এই মানবদেহই হলো মহাবিশ্বের ক্ষুদ্র সংস্করণ (পিণ্ড-ব্রহ্মাণ্ড তত্ত্ব)। দেহ শুদ্ধ রাখলে এবং দেহের অভ্যন্তরে অনুসন্ধান করলে পরম সত্যের সন্ধান পাওয়া সম্ভব।

২. মানবিকতা ও অসাম্প্রদায়িকতা: বাউল দর্শনে জাতি, ধর্ম বা বর্ণের কোনো ভেদাভেদ নেই। লালন শাহের দর্শনে এটি স্পষ্টভাবে ফুটে উঠেছে। তাঁদের কাছে মানুষের পরিচয়ই সবার উপরে।

৩. গুরুবাদ: বাউল সাধনায় গুরুর ভূমিকা অপরিসীম। গুরুর নির্দেশ ছাড়া আত্মিক জাগরণ সম্ভব নয় বলে তাঁরা মনে করেন।

 

 

আরো অন্য উত্তরের জন্য এখানে ক্লিক করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Comments